জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়া ইস্তক নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয়, দুই-ই বাড়ছে। অন্তত বিরোধী শিবির নিশ্চিত যে, নির্বাচন কমিশন আর স্বাধীন এবং নিরপেক্ষ নেই। ভোটের বাজারে তাঁরা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পাচ্ছে না। তাই ‘নিরুপায়’ হয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ‘ইমপিচমেন্ট’-এর প্রস্তাব আনা নিয়ে কংগ্রেস নতুন করে সক্রিয় হল।
- Home
- Uncategorized
- একের পর এক রাজ্যে ভোটচুরির অভিযোগ, এবার জ্ঞানেশকে সরাতে ‘ইমপিচমেন্টে’র প্রস্তুতি কংগ্রেসের