মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’। ফলে ছট পুজোয় আবহাওয়ার পরিবর্তন। বুধবার ও বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। উপকূলবর্তী এলাকায় বেশি প্রভাব পড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে।