জল্পনার অবসান, নতুন হেডকোচের নাম চূড়ান্ত করে ফেলল কেকেআর

জল্পনাতেই সিলমোহর। আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ হচ্ছেন অভিষেক নায়ার। শীঘ্রই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করবে নাইটরা। এর আগে অভিষেক কেকেআরেরই সহকারী কোচের পদে ছিলেন। জাতীয় দলেও সহকারী কোচ ছিলেন। এই প্রথম কোনও প্রথম সারির দলের পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে চলেছেন অভিষেক। মাঝে মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়ার্সের কোচ হন। তবে সেই দায়িত্বে এখনও পর্যন্ত সফল হননি।

Leave a Reply