শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকেই একের পর এক সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। সোমবার রাতের সহিংসতায় অন্তত দু’জনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঢাকার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ছিল, আর সেই কারণেই বিপাকে পড়েছে ভারতের তিরন্দাজ দল।
বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ১১ সদস্যের ভারতীয় দল ঢাকাতেই আটকে পড়ে। শুধু বিমান বাতিলই নয়—থাকার ব্যবস্থাও ছিল অত্যন্ত খারাপ। সব মিলিয়ে ভয়াবহ দুর্ভোগে দিন কাটাতে হয়েছে ভারতীয় তিরন্দাজদের।