আসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের একাংশ নিবার্চনের প্রচারে ব্যস্ত। কারণ আগামী এপ্রিল–মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চের শুরুতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত। এমতাবস্থায় আগামীকাল, শুক্রবার রাজ্যের সিইও-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন জ্ঞানেশ কুমার।
ভোটের কাউন্টডাউন শুরু, শুক্রবার CEO-র সঙ্গে ভার্চুয়াল বৈঠক জ্ঞানেশ কুমারের