কেন্দ্রীয় অবজার্ভার ইস্যুতে তুঙ্গে দ্বন্দ্ব, কমিশনের নির্দেশে রাজ্যের ২৫ আইপিএস, আইএএসকে যোগ দিতে হবে ট্রেনিংয়ে

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ ইস্যুতে রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাত সপ্তমে! রাজ্যের কোনও আইপিএস, আইএএসদের ছাড় দিল না কমিশন। স্বরাষ্ট্রসচিবকেও ভিনরাজ্যে কেন্দ্রীয় অবজার্ভার হিসাবে কাজ করতে হবে। কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং বৈঠক। আর সেই বৈঠকে যোগ দিতে রাজ্যে ২৫ জন আইপিএস, আইএএসদের। কমিশনের আরও নির্দেশ, সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত দ্রুত সকল আধিকারিককে জানাতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি না থাকে, তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply