সলমনের ‘দাবাং ট্যুর’ থেকে সোনাক্ষী সিনহাকে বাদ দেওয়ায় ফের মাথাচাড়া দিয়েছে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। তাঁর জায়গায় নেওয়া হয়েছে তামান্না ভাটিয়াকে। সাম্প্রতিক অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাক পরা, পডকাস্টে বালিশে হেলান দিয়ে বসা—এসব দেখে নেটিজেনদের সন্দেহ আরও বেড়েছে।
দিওয়ালি পার্টিতেও ঢিলেঢালা সাজে দেখা যায় সোনাক্ষীকে, যেখানে স্বামী জাহিরকে তাঁর ‘স্ফীতোদরে’ হাত রাখতে দেখা গেছে বলেই দাবি অনেকের। সেখান থেকেই গুঞ্জন আরও তীব্র হয়।
যদিও অভিনেত্রী অতীতে মজা করে বলেছেন— ‘মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! … ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম।’
২০২৪ সালের ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই তাকে ঘিরে বারবার এই ধরনের রটনা তৈরি হলেও প্রতিবারই সোনাক্ষী তা উড়িয়ে দিয়েছেন