রোহিত শর্মা আদৌ খেলবেন কি না ঘরোয়া ক্রিকেটে

রোহিত শর্মা আদৌ খেলবেন কি না ঘরোয়া ক্রিকেটে — এখন সেই প্রশ্নই ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। মঙ্গলবার খবর মিলেছিল, বিসিসিআইয়ের নির্দেশ মেনে রোহিত ঘরোয়া ক্রিকেটে নামতে রাজি হয়েছেন। তবে মাত্র একদিনের মধ্যেই চিত্র পুরোপুরি বদলে গিয়েছে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, “এখনও পর্যন্ত রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেটে খেলার বিষয়ে মুম্বই ক্রিকেট সংস্থাকে কিছুই জানাননি।”

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি, ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। বোর্ড চাইছে, রোহিতের পাশাপাশি বিরাট কোহলিও এই প্রতিযোগিতায় অংশ নিন। এক বোর্ড সূত্র জানিয়েছে, “বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তাদের দুজনকেই জানিয়ে দিয়েছে যে ভারতের হয়ে খেলতে হলে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যেহেতু তাঁরা দু’জনেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকার জন্য তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।”

সূত্রের দাবি, বোর্ডের এই প্রস্তাবে প্রথমে রোহিত সম্মতি দিলেও এখন তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সন্দেহের মেঘ।

Leave a Reply