আজ বীরভূমে অভিষেকের সভা, হাসপাতালে দেখা করবেন সুনালী খাতুনের সঙ্গে

রামপুরহাটে আজ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সোনালি খাতুনকে বাংলাদেশে পুশ ব্যাক করে কেন্দ্র। পরে আদালতের হস্তক্ষেপে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়। সেই সুনালী খাতুনের রামপুরহাটেই তাই বিজেপিকে আক্রমণ করতে সভা অভিষেকের। “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী সন্দেহে আটক ও মারধর করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সেই অভিযোগেই আজ গলা চড়াতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply