বিজেপির আবেদন নয়, রাজ্য সরকারের আপত্তিকেই গুরুত্ব দিল কলকাতা হাই কোর্ট। আইপ্যাক ইস্যুতে নবান্নের সামনে ধরনায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে নবান্ন ‘হাই সিকিওরিটি জোন’ হওয়ায় সেখানে ধরনা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, শুভেন্দুর পছন্দের জায়গা নয়—আদালত নির্ধারিত স্থানেই ধরনা করা যাবে। সেই অনুযায়ী মন্দিরতলা বাসস্ট্যান্ডে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ধরনার অনুমতি দেওয়া হয়েছে। যদিও সিঙ্গল বেঞ্চের এই নির্দেশে অসন্তুষ্ট বিজেপি ফের ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নবান্নে ধরনায় না, আদালত নির্ধারিত জায়গায় কর্মসূচি-শুভেন্দুকে নির্দেশ হাই কোর্টের