আজ থেকে কার্যকর নয়া জিএসটি কাঠামো, সস্তা হল কী কী? লাগামছাড়া কোন পণ্য?
কর ব্যবস্থাকে সরলীকরণ ও আর্থিক সংস্কারের উদ্দেশ্যে সোমবার সকাল থেকে কার্যকর হলো দেশের নতুন জিএসটি কাঠামো। পুরনো নিয়মে একাধিক কর স্ল্যাব থাকলেও এবার তা কমিয়ে রাখা হয়েছে মাত্র দুটি—৫ শতাংশ এবং ১৮ শতাংশ। নতুন ব্যবস্থায় দুধ, পনির, ঘি, সাবান, শ্যাম্পুর মতো দৈনন্দিন ব্যবহার্য জিনিসের দাম আগের তুলনায় সস্তা হবে। একইসঙ্গে টিভি, এসি, ছোট গাড়ি, বাইক…