আগামী ৫ মার্চ নেপালে ভোট, কুরসিতে বসেই ঘোষণা সুশীলার
আগামী ৫ মার্চ নেপালে ভোট, কুরসিতে বসেই ঘোষণা সুশীলার|
আগামী ৫ মার্চ নেপালে ভোট, কুরসিতে বসেই ঘোষণা সুশীলার|
উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হলো রবিবার দুপুরে। মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎসস্থল আসামের ধেকিয়াজুলি থেকে ১৬ কিমি দূরে। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চিনের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯।
এসএসসি-র দ্বিতীয় দফা পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এ বছর স্বচ্ছতা বজায় রাখতে স্কুল সার্ভিস কমিশন বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, ‘মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড হবে’ এবং আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তা প্রকাশ করা হবে। এই মডেল উত্তরপত্র দু’বছর কমিশনের ওয়েবসাইটে সংরক্ষিত থাকবে। পরীক্ষার্থীদের…
রবিবাসরীয় সন্ধ্যায় ভারত-পাকিস্তান মহারণ। উপমাহাদেশের এই ‘ক্রিকেটযুদ্ধে’ ভারতকেই এগিয়ে রাখলেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। প্রায় একই সুর শোনা গিয়েছে শাহিদ আফ্রিদির গলায়। তিনিও ভারতকে এগিয়ে রাখলেন। শোয়েব বলেন, “এটা স্পষ্ট যে ওরা আধিপত্য নিয়ে খেলতে চাইবে। ওরা বোলারদের বেধড়ক পেটাবে। ওটা সহজেই বোঝা যায়। বাড়িয়ে বললে, ফাইনালে ওরা পাকিস্তান নয়, আফগান্তিস্তানের সঙ্গে খেলতে চায়।”…
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আবারও দাপট দেখাল টিম ইন্ডিয়া। অনায়াস জয় ছিনিয়ে নিল সূর্যকুমাররা। বিশ্বকাপ হোক কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি—প্রতিটি গুরুত্বপূর্ণ মঞ্চেই পাকিস্তানের বিরুদ্ধে সফল ভারত, আর এবারও তার ব্যতিক্রম হল না। ৭ উইকেটে হার মানতে হল পাকিস্তানকে। একরকম প্রতিরোধ গড়ার সুযোগই পেল না বাবর আজমরা। শেষমেশ ছক্কা মেরে ম্যাচের ইতি টানলেন ভারত অধিনায়ক। সঙ্গে সুপার…
‘শুধু দিল্লি নয়, সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি!’—শুক্রবার এমনই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। শব্দবাজি নিয়ে এক মামলার রায়ে আদালত জানায়, দিল্লির মতো দেশের অন্য সব জায়গাতেও একই নিয়ম কার্যকর হওয়া উচিত। শব্দবাজি নিষিদ্ধকরণের আবেদনের শুনানিতে এই মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত।
শোনা যাচ্ছিল, এশিয়া কাপের আগে ফিটনেস যাচাইয়ের জন্য ব্রঙ্কো টেস্টকে নতুন মানদণ্ড করা হবে। সেই সময় ইয়ো ইয়ো টেস্টের গুরুত্বও কিছুটা কমানো হয়েছিল। এরপরই প্রতিটি খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে এই পরীক্ষা দিতে হয়। কেন এই ‘কঠিন’ ফিটনেস টেস্ট ভারতীয় দলে চালু করা হয়েছে, সে বিষয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো। বিসিসিআই…
ভারতীয় রেলের জাল চিন সীমান্তের কাছেও পৌঁছে দেওয়ার তোড়জোড় করা হচ্ছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে কয়েকজন আধিকারিক জানিয়েছেন যে চিন, বাংলাদেশ, মায়ানমার এবং ভুটান সীমান্ত লাগোয়া প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাওয়ার জন্য ৫০০ কিলোমিটার রেললাইন পাতার কাজ করা হবে। ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন…
ভারতীয় নৌবাহিনী আগামী এক দশকের মধ্যে তাদের সামুদ্রিক শক্তি আরও দৃঢ় করতে চলেছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—২০৩৫ সালের মধ্যে বহরে অন্তর্ভুক্ত করা হবে ২০০–এর বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। এক নৌসেনা আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দেশীয় শিপইয়ার্ডে নির্মাণাধীন রয়েছে ৫৫টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক আরও ৭৪টি জাহাজ তৈরির অনুমোদন দিয়েছে, যদিও সেই প্রকল্পের চুক্তি প্রক্রিয়া…
উত্তরবঙ্গের সঙ্গে নেপালের ভৌগোলিক দূরত্ব খুব একটা বেশি নয়। তাই প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব গ্রহণের পরই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কারকিকে শুভেচ্ছা জানান তিনি। মমতা তাঁর X হ্যান্ডেলে লেখেন, “নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কারকিকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা-নেপালের সীমান্তের কাছাকাছি। মানুষের পারস্পরিক অত্যন্ত ঘনিষ্ঠ…