ভোটের লাইনে ক্ষোভের মুখে হেমা মালিনী, ক্যামেরার সামনে হাসিতে ড্যামেজ কন্ট্রোল
দিন কয়েক আগে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রূঢ় আচরণ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হেমা মালিনী (Hema Malini)। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বৃহন্মুম্বই পুরসভার ভোট দিতে গিয়ে ফের সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন মথুরার সাংসদ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভোট দিয়ে বেরোনোর পর কয়েকজন প্রবীণ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পারার অভিযোগ তুলে তাঁকে…