‘যশ-বল’ যশস্বীর, সেঞ্চুরি মিস সাইয়ের, ক্যারিবিয়ানদের শাসন করে চালকের আসনে ভারত
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র আড়াই দিনে হারিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর টিম ইন্ডিয়া। এবার দিল্লি টেস্টেও যেন একই ছবির পুনরাবৃত্তি! ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও, প্রথম দিনের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে আবারও ভারতই চালকের আসনে। প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১৮ রান। ক্রিজে অপরাজিত যশস্বী জয়সওয়াল (১৭৩) ও অধিনায়ক শুভমান গিল (২০)। দিল্লিতে প্রথমবার অধিনায়ক…