প্রধানমন্ত্রীর মেট্রো রুট উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না মমতা, কেন এই সিদ্ধান্ত ?
আগামী শুক্রবার দমদমে মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিল রেলমন্ত্রক। তবে রেলের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী নীতিগত কারণে অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছু রাজনৈতিক ও প্রাসঙ্গিক কারণেই এই উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী।