SSC শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, বয়সে ছাড় নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ

এসএসসি-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বয়সে ছাড় সংক্রান্ত কলকাতা হাইকোর্টের একটি রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সু্প্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। যোগ্য ও আনসিলেক্টেডদের বয়সে ছাড় সংক্রান্ত কলকাতা হাইকোর্টের একটি রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। যোগ্য অথচ ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন পরীক্ষায় বসার সময়ে বয়স সংক্রান্ত ছাড় পাবেন না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply