---Advertisement---

আদালতে ধাক্কা অভিষেকের, জামিন খারিজ,১৪ দিনের জেল হেফাজত!

August 14, 2026 4:25 PM
---Advertisement---

বিপাকে অভিষেক পোড়েল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও যৌন হেনস্তার অভিযোগে গত ১০ অগস্ট গভীর রাতে দমদম থেকে তাঁকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। পরদিন চুঁচুড়া জেলা আদালতে পেশ করা হলে তাঁকে তিনদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছিল।
সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার ফের আদালতে পেশ করা হয় অভিষেককে। তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালেও তা খারিজ করে দেন বিচারক। পরিবর্তে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগকারী কর্ণাটকের এক মেডিক্যাল পড়ুয়া। তাঁর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং দু’জনে বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। সম্পর্কের অবনতি হওয়ার পর গত ২৩ জুন মগরা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

Join WhatsApp

Join Now