বৃহস্পতিবার রাতে আচমকা পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বড়শুলে জরুরি বিভাগ ও হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি পরিষেবা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসা পরিষেবায় সন্তোষ প্রকাশ করলেও হাসপাতালের বিভিন্ন জায়গায় নোংরা থাকায় ক্ষোভ জানান।পরে বর্ধমান মেডিক্যালে জরুরি ও মেডিসিন বিভাগ পরিদর্শন করে রোগী ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। নার্সিং স্টাফ ও মহিলা চিকিৎসকদের বিশ্রামকক্ষের অভাব এবং হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তবে রোগীদের কাছ থেকে পরিষেবা নিয়ে কোনও অভিযোগ পাননি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
আচমকা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী! বড়শুল থেকে বর্ধমান মেডিক্যালে ঘুরে দেখলেন পরিষেবা





