---Advertisement---

শহরে নৌকা নামানোর সময় কি এসে গেল? কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন বর্ধমান

July 8, 2026 6:02 AM
---Advertisement---

কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল বর্ধমান শহরের একাধিক এলাকা। শহরের বিভিন্ন রাস্তা, গলি এবং আবাসিক এলাকায় হাঁটু সমান জল জমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বহু জায়গায় রাস্তা ও নিকাশি নালার সীমারেখা মুছে গিয়ে তৈরি হয়েছে জলাবদ্ধতার গুরুতর পরিস্থিতি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই প্রতি বছর একই চিত্র দেখা যায়। নিকাশি ব্যবস্থার বেহাল দশা এবং সময়মতো নালা পরিষ্কার না হওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে, স্কুল-কলেজ ও কর্মস্থলে যেতে সমস্যায় পড়ছেন মানুষ। বহু বাড়ির সামনে ও নিচু এলাকায় জল ঢুকে পড়ার ঘটনাও সামনে এসেছে।শহরবাসীর প্রশ্ন, আধুনিক শহরের দাবি করা হলেও কেন প্রতি বর্ষায় জলযন্ত্রণার শিকার হতে হবে? “রাস্তা কোথায়, চারদিকে শুধু জল আর জল”— এমন ক্ষোভই শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখে। দ্রুত জল নিষ্কাশন এবং স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন বর্ধমানবাসী। এখন দেখার, প্রশাসন ও পুরসভা এই সমস্যা মোকাবিলায় কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Join WhatsApp

Join Now