রাজ্যের ২৪৭ টি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত করলো রাজ্যের উচ্চশিক্ষা দফতর। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সভাপতি নিয়োগের কথা জানানো হয়েছে। মূলত শাসক দলের সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের গভর্নিং বডির ডির সভাপতি মনোনীত করা হয়েছে।
এমনকী এক এক জন বিধায়ককে একাধিক কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জগন্নাথ চট্টোপাধ্যায় একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কলেজের গভর্নিং বডিতে রাজনীতি চলবে না। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার পরিবেশের জন্য রাজনীতিমুক্ত গভর্নিং বডি অপরিহার্য। কিন্তু রাজ্যের ২৪৭টি কলেজের গভর্নিং বডিতে জনপ্রতিধিরাই সভাপতি মনোনীত হয়েছেন।
যদিও এই ঘটনা নতুন নয়।তৃণমূল জমানাতেও জনপ্রতিনিধিরাই প্রাধান্য পেয়েছেন কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে।






