মালদায় ফেনসিডিল পাচারকাণ্ডের তদন্তে ফের বড় সাফল্য পেল পুলিশ। সোমবার মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকার হিসাব করতে ঘটনাস্থলে আনা হয় নোট গণনার মেশিন। অভিযানে অংশ নেয় স্পেশাল অপারেশন টিম, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এবং মালদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১,৫০০ বোতল ফেনসিডিল কফ সিরাপ উদ্ধার করা হয়। সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় মালদায় পাচারচক্রের আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধৃতদের নিয়ে মঙ্গলবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে এই বিপুল নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ এখনও গণনা করা হচ্ছে। পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এবার শিরোনামে মালদা! মাদক পাচার চক্রের বড় পর্দা ফাঁস! উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা! চলছে টাকা গণনা
By Bengal View
August 2, 2026 7:30 PM
---Advertisement---






