বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমানের বংশগোপাল টাউন হলে আয়োজিত হয় ‘Run for রাঢ়’ কর্মসূচি। সুস্থ জীবনযাপন, পরিবেশ সচেতনতা এবং সবুজ ভবিষ্যতের বার্তা নিয়ে অনুষ্ঠিত এই সাইক্লিং ও রানিং উদ্যোগে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিবেশ রক্ষা ও প্রকৃতি সংরক্ষণের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের মতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। “সবুজ হোক আগামী” বার্তাকে সামনে রেখে কর্মসূচিটি ব্যাপক সাড়া ফেলেছে।
“সবুজ হোক আগামী”— বিশ্ব পরিবেশ দিবসে ‘Run for রাঢ়’-এর মাধ্যমে বার্তা পরিবেশ সংরক্ষণের
By Bengal View
June 6, 2026 7:05 AM
---Advertisement---





