দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের রহস্যমৃত্যুর ঘটনায় পূর্ব বর্ধমানের এক দম্পতিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। নিহত অধ্যাপিকা পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের একটি আবাসনে একাই থাকতেন। ২০২২ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, বর্ধমানের বাসিন্দা রামপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী বনশ্রী দাস সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রায় ১,৪০০ কিলোমিটার দূরে দিল্লিতে গিয়ে খুনের পরিকল্পনা করে। ঘটনার দিন তারা মুখে মাস্ক পরে এবং সন্দেহ এড়াতে নিজেদের নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে অধ্যাপিকার ফ্ল্যাটে প্রবেশ করে। অভিযোগ, সঙ্গে আনা ধারালো অস্ত্র দিয়ে দেবস্মিতা পালকে খুন করা হয়।
খুনের পর অভিযুক্তরা পোশাক পরিবর্তন করে আবাসন ছেড়ে পালিয়ে যায়। পরে ভাড়ার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং দর্শনার্থীদের তালিকা খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ সূত্র পায় পুলিশ। একাধিক রাজ্যে তল্লাশি চালানোর পর শেষ পর্যন্ত পূর্ব বর্ধমান থেকে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশ তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায়।
ফিল্মি কায়দায় দেওয়াল টপকে খুনিকে পাকড়াও, দিল্লি ও পূর্ব বর্ধমান পুলিশের দুঃসাহসিক অভিযান!
By Bengal View
June 7, 2026 7:07 PM
---Advertisement---





