---Advertisement---

পূর্ব বর্ধমানের ইতিহাসে ‘উইমেন পাওয়ার’—ডিএম, এসপি ও বিধায়িকা তিনজনই মহিলা

June 21, 2026 2:06 PM
---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ইতিহাসে এক বিরল নজির গড়ে উঠেছে। জেলার তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—রাজনীতি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে বর্তমানে রয়েছেন তিন মহিলা। জেলাশাসক শ্বেতা আগরওয়াল ,বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র, এবং নবনিযুক্ত পুলিশ সুপার পুষ্পার হাতে এখন জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রথম মহিলা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র। একই সঙ্গে জেলাশাসক হিসেবে শ্বেতা আগরওয়াল প্রশাসনিক কাজকর্ম ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এ বার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আইপিএস অফিসার পুষ্পা।একই সময়ে জেলার এই তিন শীর্ষ পদে মহিলাদের উপস্থিতিকে অনেকেই ‘নারী নেতৃত্বের ত্রিশক্তি’ হিসেবে দেখছেন। সাধারণ মানুষের আশা, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় এই তিন মহিলার সমন্বিত উদ্যোগ পূর্ব বর্ধমানের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Join WhatsApp

Join Now