---Advertisement---

“একটি গাছ মায়ের নামে” কর্মসূচিতে পরিবেশ রক্ষার অঙ্গীকার, বর্ধমানে বৃক্ষরোপণে প্রতিমন্ত্রী

June 7, 2026 1:29 PM
---Advertisement---

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান জুলজিক্যাল পার্কে পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের উদ্যোগে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। “একটি গাছ মায়ের নামে” কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র নিজে বৃক্ষরোপণ করেন এবং সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।অংশগ্রহণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি বৃহত্তর পরিসরে বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন। “একটি গাছ মায়ের নামে” উদ্যোগকে তিনি প্রকৃতি ও মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য প্রচেষ্টা বলে উল্লেখ করেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল, বর্ধমান বনবিভাগের ডিএফও সঞ্চিতা শর্মা-সহ বন দফতর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় এবং পরিবেশ রক্ষায় সক্রিয়

Join WhatsApp

Join Now